বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি-বিসিসিআই ফেসবুক পেজ
ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নিল ভারত চতুর্থ টেস্ট ড্র হল। ভারতের এই ড্র-কে নৈতিক জয় বলাই যায়। ইংল্যান্ড সহজে ম্যাচ জিততে চলেছে, এক সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। গিল ও রাহুলের উইকেট চলে যাওয়ায় শঙ্কিত হয়ে পড়েছিল ভারতীয় দর্শকরা।
পঞ্চম দিনে প্রথম উইকেট হারাল ভারত। স্টোকসের নেমে আসা বল বুঝতেই পারলেন না রাহুল। এলবিডব্লিউ হলেন ৯০ রানে। স্টোকসের বলে ডান হাতের আঙুলে লাগল গিলের। গ্লাভস খুলে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তিনি। ওষুধ দেওয়ায় এখন ব্যথা নিয়ন্ত্রণে।
১০৩ রানে আউট হলেন গিল। জোর্ফা আর্চারের বল-এ জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান ভারত অধিনায়ক। ২৫ বছর বয়সী এই পঞ্জাবের ভূমিপুত্র কে এল রাহুলের সঙ্গে মিলে পঞ্চম দিনের ইনিংসে জোরদার জুটি বাঁধেন।
প্রথম সেশনে দুটি উইকেট হারাল ভারত, কেএল রাহুল এবং শুভমান গিলকে। আউট না হওয়ার পর অনেকেই মনে করেছিলেন এই ম্যাচ ভারতের পরাজয় নিশ্চিত কিন্তু ভারতের লড়াইয়ে ফেরালেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর দুই ব্যাটসম্যানই দুরন্ত ইনিংস খেললেন। দুইজনেই শতরান পূরণ করলেন।
দ্বিতীয় ইনিংসে কোনও দল ১৪৩ ওভার ব্যাট করে ম্যাচ ড্র করছে, এই উদাহরণ সাম্প্রতিক অতীতে নেই। বিশেষ করে টি-টোয়েন্টির ধুমধাড়াক্কা যুগে, যেখানে লাল বলের ক্রিকেটটাই ভুলতে বসেছেন অধিকাংশ ক্রিকেটার।
ভারতের দ্বিতীয় ইনিংসে ১২তম ওভারে ঘটে এই ঘটনা। ব্রাইডন কার্সের ওভারে পরপর দুই বলে দুটি বাউন্ডারি মারেন গিল। এর পরে দেখা যায় ইচ্ছাকৃত ভাবে বলের উপর বুটের চাপ দিয়ে আকার বিকৃতির চেষ্টা করছেন ব্রাইডন কার্স।

