বঙ্গবার্তা ব্যুরো,
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি: সংগৃহীত
যৌবনে একের পর এক প্রেম ভেঙে যাওয়ার যন্ত্রণায় মুষড়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। চলচ্চিত্র পরিবার নয় বরং একেবারে উচ্চমধ্যবিত্ত চাকরিজীবী পরিবারের মেয়ে এই নায়িকা। ১৮ বছরে বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন। তারপর যোগ দেন বলিউডের আলো ঝলমলে দুনিয়ায়।
কিন্তু সিনেমার দুনিয়ায় জায়গা করে নিতে শুরুর দিকে অনেক লড়াই করতে হয়েছে প্রিয়াঙ্কাকে। একের পর এক সিনেমা ফ্লপ করেছে। তার উপর গায়ের রং, চেহারার গড়ন নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু তাতে দমেননি । কিছুটা বিরতি নিয়ে ফিরলেন সিনেমায়, আর এরপরই সাফল্য পান।
তবে তার ব্যক্তি জীবনে রক্তক্ষরণ চলতে থাকে। একের পর এক প্রেমে ভেঙে যায়।এক সময় বলিউডে কোণঠাসা হতে শুরু করেন প্রিয়াঙ্কা। দীর্ঘদিনের পরিশ্রমে হিন্দি সিনেমার জগতের তৈরি করা জগত ছেড়ে হলিউডে যাত্রা করেন। সেখানেই তার সঙ্গে দেখা নিক জোনাসের। তাদের বয়সের পার্থক্য প্রায় ১১ বছরের। কিন্তু ভারতীয় অভিনেত্রীর প্রেমে হাবু ডুবু নিক। তিন মাসের আলাপেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন যে পুরুষকে। সেই নিক আসলে কে? তিনি কোন জাদুতে প্রিয়াঙ্কার মন জয় করলেন?
নিক জোনাস টুইটারে সরাসরি মেসেজ করে প্রিয়ঙ্কা চোপড়ার নম্বর চেয়েছিলেন। যদিও সেই সময় অন্য এক সম্পর্কে ছিলেন অভিনেত্রী। সেই সম্পর্ক যে শেষের পথে তাও ততদিনে বুঝে গিয়েছেন প্রিয়াঙ্কা। শুরু হয় পপ তারকার সঙ্গে কথাবার্তা। নিক আসলে পপ ব্যান্ড জোনাস ব্রাদারের সদস্য। নিকেরা তিন ভাই জো, কেভিন ও নিক মিলেই ব্যান্ডটি তৈরি করেন।
প্রিয়াঙ্কা জীবনে আসার আগে ৮ জন প্রেমিকা ছিল নিকেরও। যার মধ্যে অন্যতম ছিলেন মাইরি সাইরাস, কেন্ডল জেনর ও সেলেনা গোমেজের মতো তারকারা। কিন্তু নিকের মন বাঁধা পড়ে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কাতেই। তার সঙ্গে সারাজীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। প্রিয়াঙ্কা একাধিকবার স্বামীর সঙ্গে সুখী দাম্পত্যের কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা জানান, স্বামী নিক আকর্ষণীয়। তার যৌন আবেদনে আকৃষ্ট হন প্রিয়াঙ্কা।
তবে জানা যায়, শৈশব থেকেই নিক ডায়াবেটিসে আক্রান্ত।

