কৃষ্ণনগরে জলমগ্ন ঘরবাড়ি, প্রতিবাদে পথ অবরোধ

বঙ্গবার্তা ব্যুরো,

রমিত সরকার

নদীয়া জেলার কৃষ্ণনগরে বৃষ্টির জেরে আন্ডারপাসের নীচু এলাকায় বহু বাড়িঘর জলমগ্ন। টানা বৃষ্টির পর ওই এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়ি ডুবে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এর জেরে ব্যস্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানিয়েও প্রশাসনের তরফে স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রতি বছর বর্ষা নামলেই একই দুরবস্থার মুখে পড়তে হচ্ছে তাদের।

আরো পড়ুন:

দুর্গাপুজোর আগেই উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগ বাংলার ডেয়ারির

অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিম জং উনের উত্তর কোরিয়ায়

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় শিক্ষককে বেধড়ক মার, গ্রেফতার ৫

অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে জল সরানোর স্থায়ী ব্যবস্থা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।