সাতটি সংজ্ঞা(দীনতা ও ব্যাকুলতা)
Published by -Jyotirmay Dutta: Posted 25.07.2026 at 19:35 pm
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
ছবি এ আই দ্বারা নির্মিত
১)দীন হওয়া অর্থ নোংরা সাজা নয়কো।
২) ব্যাকুলতা মানে বিজ্ঞাপন নয়কো বরং হৃদয়ের একান্ত উদ্দাম আকাঙ্ক্ষা। ৩) স্বার্থপরতা স্বাধীনতা নয়কো বরং স্বাধীনতার অন্তরায়।
৪) তেজ মানে ক্রোধ নয়কো _ বরং বিনয়-সমন্বিত দৃঢ়তা।
৫)সাধু মানে যাদুকর নয়কো -বরং আদর্শের উদ্দেশ্যসিদ্ধ করণে নিজের বৃত্তিস্বার্থত্যাগী প্রেমী।
৬)ভক্ত মানে কি আহাম্মক? বরং বিনীত অহংযুক্ত জ্ঞানী।
৭)সহিষ্ণুতা মানে পলায়ন নয়কো প্রেমের সহিত আলিঙ্গন।

