রাজ্যজুড়ে ২৮ অগস্ট রাখিবন্ধন উৎসব, নির্দেশ নবান্নের

Published by -Jyotirmay Dutta: Posted 18.08.2026 at 17:25 pm

বঙ্গবার্তা নিউজ, কলকাতা,মৃণাল কান্তি সরকার:

ছবি এ আই দ্বারা নির্মিত এবং নিজস্ব

আগামী ২৮ অগস্ট রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসব পালনের নির্দেশ দিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে ১৭ অগস্ট জারি করা নির্দেশিকায় জেলা প্রশাসন, পুরসভা ও পঞ্চায়েত স্তরে ব্যাপকভাবে অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছে।

জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরাই হবে এবারের অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে তেরঙ্গা রঙের রাখি পরানো ও বিনিময়ের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য, বাউল ও অন্যান্য লোকসংস্কৃতির অনুষ্ঠান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় শিল্পী, সাংস্কৃতিক সংগঠন, যুবসমাজ এবং মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

প্রতিটি জেলায় অনুষ্ঠানের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে। যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের সঙ্গে যৌথভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসনকে আগাম কর্মসূচি তৈরি, প্রচার এবং অনুষ্ঠান শেষে ছবি-সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *