মমতার নামে নালিশ শুভেন্দুর চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকে


বঙ্গবার্তা ব্যুরো,
মমতার নামে নালিশ জানিয়ে চিঠি লিখেলেন শুভেন্দু অধিকারী। সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি লিখে এই নালিশ জানিয়েছেন।
শুভেন্দুর অভিযোগ বৃহস্পতিবার নেতাজী ইন্ডোরের সভা থেকে মমতা নির্বাচন কমিশনকে নিয়ে যা বলেছেন তাতে নির্বাচন কমিশনকে কলুষিত করা হয়েছে। জনগনের সামনে নির্বাচন কমিশনকে হেয় করার জন্য তিনি এ সব কথা বলেছেন।
নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যে ভাবে দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে তার সমালোনা করেন।একই সঙ্গে তাঁর অভিযোগ নতুন সি ই সি অমিত শাহের ঘনিষ্ঠ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এক সময় অমিত শাহের সমবায় দফতরে কাজ করেছেন।
শুভেন্দুর অভিযোগ মমতা সব জেনেশুনেই এই নিয়ে সমালোচনা করছেন। নিজের বক্তব্যের সমর্থনে চিঠির সঙ্গে মমতার ভাষণের ভিডিও ক্লিপও পাঠিয়েছেন শুভেন্দু।