বিশ্ব যক্ষ্মা দিবসে দেশ যক্ষ্মা মুক্ত করার সংকল্প

বঙ্গবার্তা ব্যুরো,
সারা বিশ্ব থেকে যক্ষ্মা রোগ নির্মূল করতে হবে এই অঙ্গীকার। কাজেই সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর ২৪ শে মার্চ দিনটি পালিত হয়ে থাকে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে। গত বছরের ৯ই ডিসেম্বর থেকে চলতি বছরের আগামী ২৪ মার্চ পর্যন্ত জাতীয় যক্ষা নির্মূলকরণ কর্মসূচি ১০০ দিনের পণ হাতে নিয়েছে কেন্দ্রীয় পরিবার কল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রক।

টিবি বা যক্ষা মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যেই এবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে বাগবাজার রামকৃষ্ণ মঠ পরিচালিত মা সারদা চ্যারিটেবল ডিস্পেন্সারিতে। এই উপলক্ষে প্রান্তিক মানুষদের যক্ষা পরীক্ষা বা স্ক্রিনিং করা হল ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন NSIC র কলকাতা শাখা অফিসের সহযোগিতায়।
এন এস আই সি-র কলকাতার জোনাল জেনারেল ম্যানেজার ড. অনুপম গায়েন বলেন, দেশ থেকে যক্ষা নির্মূল করার লক্ষ্যেই যক্ষা হয়েছে কিনা সে ব্যাপারে পরীক্ষা বা স্ক্রিনিং বাড়ানো দরকার। সে কাজে সাহায্য করতেই এনএস আইসি র পক্ষ থেকে যক্ষ্মা পরীক্ষার কিট তুলে দেওয়া হয়েছে।
বাগবাজার রামকৃষ্ণ মঠের প্রজেক্ট কো অর্ডিনেটর স্বামী অভিন্নানন্দ মহারাজ বলেন, যক্ষা মুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যেই এনএসআইসি র সহযোগীতায় আজ থেকে এক হাজার রোগীর যক্ষ্মা রোগ পরীক্ষা ও তাদের ঔষধ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। উদ্যোক্তাদের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে এই সংখ্যা আরো বাড়বে।