Published By Subrata Halder, 3rd May 2025 , 7:10 pm
বঙ্গবার্তা ব্যুরো,
মঙ্গলবার নবান্নে ঢুকেই অর্থ দফতরে পৌঁছন মুখ্যমন্ত্রী। তবে এদিন নিজের ১৪ তলার ঘরে না গিয়ে আগে পৌঁছন অর্থ দফতরে। প্রায় মিনিট ছয় সাত মিনিট সেখানে থাকেন। মুখ্যমন্ত্রী এসেছেন জানতে পেরে অর্থ সচিব প্রভাত মিশ্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথাবার্তা বলেন। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে অর্থ দফতরের কর্মীদের আবদারে তাদের সঙ্গে ছবিও তোলেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

