চোকার্স তকমার রাহু মুক্তি দক্ষিণ আফ্রিকার,অস্ট্রেলিয়া কে হারিয়ে লর্ডসে প্রথম টেস্ট বিশ্বকাপ জয়

Published By Subrata Halder, 14 June 2025, 07:02 p.m.

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
লর্ডসে নতুন ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকা। টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব ঘরে তুলল প্রোটিয়রা
অট্রালিয়ার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে একদিকে যেমন ছিল আফ্রিকার পেসারদের দাপট, তেমনি জয়ের নায়ক ব্যটার এডেন মার্করাম। ১৩৬ রান করে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে দেন তিনিই।
২৭ বছর পর আরও এক বার আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা। নির্বাসন কাটিয়ে ফেরার সাড়ে তিন দশক পর টেস্ট ক্রিকেটের সিংহাসনে বসল তারা। চাপে পড়লেও তারা যে আর লড়তে জানে তা দেখালেন বাভুমা, মার্করামেরা। নির্বাসন থেকে ফেরার পর ১৯৯২ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ৩৩ বছর পর বিশ্ব টেস্টের মুকুট উঠল দক্ষিণ আফ্রিকা দলের মাথায়।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অস্ট্রেলিয়াকে মাত্র ২১২ রানে আটকে দেন তারা। সুযোগ ছিল প্রথম ইনিংসে লিড নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার। যদিও অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সের আধডজন উইকেট। স্টার্ক, হ্যাজলউডরাও সঙ্গ দেন। মাত্র ১৩৮ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা।। দ্বিতীয় ইনিংসে ২০৭ রান করে অজিরা। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ২৮২ রান। শনিবার জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ রান। সেই রান সহজেই করে ফেলল প্রোটিয়ারা। ম্যাচের সেরা হলেন মার্করাম।
১৯৯৮ সালে আইসিসি নকআউট ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর থেকে সব ফরম্যাটেই আইসিসি টুর্নামেন্টে ফাইনালে উঠেও হেরে গিয়ে চোকার্স তকমা জুটেছে। ওয়ান ডে বিশ্বকাপে চার বার সেমিফাইনালে আটকে গিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে উঠলেও ট্রফি পায়নি। অবশেষে আইসিসি ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ প্রতীক্ষার পর নেলসন ম্যান্ডেলার দেশে ক্রিকেটের নয়া
ইতিহাস তৈরী হলো।