বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
প্রয়াত হলেন অলিম্পিক্সে পদকজয়ী হকি তারকা তথা ক্রীড়া চিকিৎসক ভেস পেজ। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।ছেলে লিয়েন্ডার কলকাতায় থাকলেও ভেজ পেজের অনেক আত্মীয় বিদেশে থাকেন, সোমবার তাঁর শেষকৃ্ত্য হবে।
লিয়েন্ডারের জীবনে তাঁর বাবার অবদান অপরিসীম। ফলে পিতার প্রয়াণে গভীর শোকাহত পুত্র। লিয়েন্ডারের চোখ ছিল অশ্রু চোখের জলে বাবার মরদেহের সামনে দেখা গেল লিকে। ম্যাচের আয়োজন করেন লিয়েন্ডার। তাতে অংশ নেয় প্রখ্যাত ক্রিকেটাররা। তালিকায় ছিলেন কীর্তি আজাদ, ইরফান পাঠান, অরুণ লাল, মনোজ তিওয়ারি প্রমুখ। হকি অলিম্পিয়নের মৃত্যুতে শোকাহত ক্রীড়ামহল।
ভেস পেজের মৃত্যুর খবরে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে লিখেছেন, “ভারতীয় ক্রীড়াজগতের অন্যতম কিংবদন্তি ভেস পেজের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। খেলাধুলোয় তাঁর অবদান অপরিসীম, যা চিরকাল মানুষ মনে রাখবেন। আমি লিয়েন্ডার পেজ-সহ তাঁর সকল পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও অসংখ্য অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাই।”

