দায়িত্ব থেকে সরলেন শ্রেয়স, এশিয়া কাপে সুযোগ না পেয়ে অভিমানী

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দেবেন না শ্রেয়স আইয়ার। সাধারণ ক্রিকেটার হিসাবে খেলবেন আসন্ন টুর্নামেন্টে। এশিয়া কাপে দলে সুযোগ না পেয়ে অভিমানী শ্রেয়স আইয়ার!দলীপ ট্রফির দল ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল। সেই দলের অধিনায়ক করা হয়েছে শার্দূল ঠাকুরকে। দলে ক্রিকেটার হিসাবে আছেন শ্রেয়স আইয়ার, সরফরাজ খানরা। কিন্তু পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শ্রেয়সের।

এশিয়া কাপের দলে ডাক পাবেন, এমনটাই আশা করেছিলেন শ্রেয়স। তাই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। একাধিক রিপোর্টে প্রকাশিত, ব্যক্তিগত কোচ প্রবীণ আমরের অধীনে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে ক্রিকেৎ ক্লাব অফ ইন্ডিয়ায় সাদা বলে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে শ্রেয়স নিজে থেকেই অধিনায়কত্ব করতে চাননি। শ্রেয়স আশা করেছিলেন এশিয়া কাপে সুযোগ পাবেন। যে কারণে অধিনায়ক নন, শুধুমাত্র ক্রিকেটার হিসেবে খেলতে চেয়েছিলেন।

এশিয়া কাপের দল ঘোষণা হয় টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করেই। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নেয়। সূর্যকুমার যাদব দলের অধিনায়ক। শুভমান গিল দলের সহ অধিনায়ক। এবারের এশিয়া কাপ হবে টি–টোয়েন্টি ফরম্যাটে। ফলে এশিয়া কাপে সুযোগ না পাওয়ায় শ্রেয়সের টি২০ বিশ্বকাপেও দলে থাকার সম্ভাবনা ক্ষীণ।

শ্রেয়স সুযোগ না পাওয়ায় বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছে। হতবাক হয়েছেন অনেকেই।এর আগে শ্রেয়সের বাবা সন্তোষ আইয়ার একটি ইংরেজি সংবাদ মাধ্যমে বলেছিলেন, ”ভারতীয় দলে জায়গা না পেয়েও ওর মুখে কিন্তু অসন্তোষ ছিল না। শুধু বলেছিল, ”মেরা নসীব হ্যায়। এই আমার কপাল।