পীযূষ চক্রবর্তী,
কাজ চলাকালীন হাওড়ার সাঁকরাইলের ধূলাগড়ের ফুড পার্কের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। শুক্রবার কারখানায় কাজ চলাকালীন হঠাৎ দিন ধোঁয়া দেখতে পান শ্রমিকরা। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। কিন্তু তারপরেও আগুন আয়ত্তে না আসায় আরও ১০টি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার ফলে ব্যাপক ক্ষতি হয় ওই কারখানার। পুড়ে ছাই হয়ে যায় কারখানার একাংশ। অগ্নিকাণ্ডের জেরে ক্ষতি হয় কোটি টাকার ওপর। কোথা থেকে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়।
তবে এদিন আরও বড় ক্ষয়ক্ষতি হতে পারত। কারণ ওই কারখানার পাশেই আরও একাধিক কারখানা রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষতি হতো। তবে অগ্নিকাণ্ডের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ধূলাগড়ের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

